Welcome to Mithu Seeds - মিঠু সিডস এ স্বাগতম

অঙ্গীকারনামা ও বিক্রয় শর্তাবলী

07-10-2026

মিঠু সীডস কোম্পানি

প্রোঃ মোঃ শফিকুল ইসলাম

মোবাইলঃ ০১৮১২-৬০০৯৯৫, ০১৭১৫-৪৯৪৮৭৯

আনন্দবাস, মুজিবনগর, মেহেরপুর

Reg.No: SW/MOA/54406

অঙ্গীকারনামা ও বিক্রয় শর্তাবলী

কৃষক ভাইদের সর্বোচ্চ মানসম্মত বীজ সরবরাহ ও স্বচ্ছতা বজায় রাখতে মিঠু সীডস কোম্পানি নিম্নলিখিত শর্তাবলীতে অঙ্গীকারাবদ্ধ:

১. বীজের অঙ্কুরোদ্গম (Germination): আমাদের সকল জাতের পেঁয়াজের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ৮০%–৯০%। অনুগ্রহ করে জমিতে বীজ বপন বা ছিটানোর পূর্বেই অঙ্কুরোদ্গম ক্ষমতা পরীক্ষা করে নিন। জমিতে ছিটানোর পর যেকোনো সমস্যার ক্ষেত্রে মিঠু সীডস কোনো প্রকার দায়ভার গ্রহণ করবে না।

২. জাতের নিশ্চয়তা: আমরা পেঁয়াজের জাতের ১০০% গুণগত মান ও সঠিকতার নিশ্চয়তা দিচ্ছি। সরবরাহকৃত বীজ থেকে ভিন্ন জাতের পেঁয়াজ উৎপন্ন হলে, প্রতি কৃষককে বীজ ক্রয়ের মূল্যের ৩ (তিন) গুণ টাকা ক্ষতিপূরণ হিসেবে ফেরত দিতে মিঠু সীডস বাধ্য থাকবে।

৩. সংরক্ষণ ও পচন সংক্রান্ত ক্ষতিপূরণ: জমি থেকে পাকা পেঁয়াজ বা ভাল করে পেঁয়াজের গাছ শুকিয়ে পেঁয়াজ তোলার ১৫ দিনের মধ্যে যদি পেঁয়াজ পচে যায় কিংবা মুখ কাটার পর পুনরায় গাছ গজায় (জালায়), তবে মিঠু সীডস কৃষককে বীজ ক্রয়মূল্যের ২ (দুই) গুণ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। ( কিন্তু ইন্ডিয়ান নাসিক জাত সহ অন্যান্য ইন্ডিয়ান জাতের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নহে)

৪. প্রাকৃতিক দূর্যোগ বা আবহাওয়াজনিত ছাড়: জমি থেকে পাকা পেঁয়াজ বা ভাল করে পেঁয়াজের গাছ শুকিয়ে পেঁয়াজ তোলার অন্তত ২০-২৫ দিন আগে থেকে যদি অতিরিক্ত বৃষ্টিপাত, শিলা বৃষ্টি বা ভারি বৃষ্টির পানির কারণে পেঁয়াজ নষ্ট বা পচে যায়, তবে তার জন্য কোম্পানি কোনো প্রকার দায়ভার গ্রহণ করবে না।

৫. বীজ ব্যবহারের শতভাগ সঠিক প্রমাণ নিশ্চিত করতে পেঁয়াজের কৌটা বা প্যাকেটের মুখ খোলা থেকে শুরু করে জমিতে ছিটানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটির একটি ধারাবাহিক (Uncut) ভিডিও রেকর্ড সংরক্ষণ করুন। এটি প্রমাণ করবে যে আপনি 'মিঠু সিডস'-এর আসল বীজ ব্যবহার করেছেন। আপনার এই কার্যক্রমের উপযুক্ত ভিডিও প্রমাণ প্রদর্শনে ব্যর্থ হলে, বীজ সম্পর্কিত যেকোনো দাবি বা দায়ভার 'মিঠু সিডস' কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

(গ্রাহক ও কোম্পানির সুবিধার্থে বীজ ব্যবহারের পূর্বে সকল শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।)

ম্যানেজিং ডিরেক্টর

মোঃ শফিকুল ইসলাম

মিঠু সিডস কোম্পানি