Welcome to Mithu Seeds - মিঠু সিডস এ স্বাগতম

৩৩ শতকে বা ১ বিঘায় ২০০ মন ফলনঃ

24-10-2025

পেঁয়াজ চাষের পদ্ধতি

এই পদ্ধতিতে চারা ছিটিয়ে (বপন) পেঁয়াজ চাষ করা হয়।

১. জমি নির্বাচন ও মাটি:

  • পেঁয়াজ চাষের জন্য বেলে দোআঁশ বা পলি দোআঁশ (এঁটেল ভাবহীন) মোটা মাটি উপযুক্ত।

২. চারা রোপণ/ছড়ানোর সময় (বপন):

  • বাংলা মাস: ২৫শে আশ্বিন থেকে ১৫ই কার্তিক।

  • ইংরেজি মাস: ১০ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর।

    • এই সময়ের মধ্যে প্রস্তুত জমিতে চারা ছিটিয়ে (বপন) দিতে হবে।

৩. পরিচর্যা:

  • চারা পাতলাকরণ: চারা গজানোর পর সারিতে ৪ ইঞ্চি পর পর চারা রেখে বাকি অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে।

  • সেচ: কমপক্ষে ১০টি সেচ দিতে হবে।

    • প্রত্যেক সেচের সময় পরিমাণমতো সার প্রয়োগ করতে হবে।

  • নিড়ানি ও কোপ: কমপক্ষে ৭ বার নিড়ানি বা কোপ দিতে হবে।

  • আগাছা দমন: জমিকে সবসময় আগাছামুক্ত রাখতে হবে।

  • কীটনাশক ও ছত্রাকনাশক: সপ্তাহে একবার ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে।

৪. পেঁয়াজ কন্দের অবস্থান:

  • চাষের সময় খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের কন্দ (বাল্ব) মাটির উপরে থাকে

  • পেঁয়াজের গোড়া যেন মাটির বেশি গভীরে না যায়

৫. সময়কাল:

  • চাষের পুরো সময়কাল (রোপণ থেকে ফসল কাটা) কমপক্ষে ১৫০ দিন দিতে হবে।