Welcome to Mithu Seeds - মিঠু সিডস এ স্বাগতম

সুখ সাগর পেঁয়াজ কখন চাষ শুরু হয়

18-10-2024

সুখ সাগর জাতের পেঁয়াজ একটি উচ্চ ফলনশীল জাত । বপন পদ্ধতিতে ৩৩ শতাংশে ১৮০-২০০ মন উৎপাদন হয়। রোপণ পদ্ধতিতে ১২০-১৫০ মন উৎপাদন হয় । এই জাতের পেঁয়াজ রোপণ ও বপন ২ পদ্ধতিতে চাষ করা যায়।

যদি বপন পদ্ধতিতে সুখ সাগর পেঁয়াজ চাষ শুরু করতে হয় তাহলে বাংলায় ২৫ শে আশ্বিন মাস থেকে ২৫ শে কার্তিক মাসের মধ্যে। ইংরেজিতে ১০ অক্টোবর মাস থেকে ১০ নভেম্বর মাসের ভিতর শুরু করাটাই উত্তম সময়। যদি রোপণ পদ্ধতিতে চাষ শুরু করতে হয় তাহলে বাংলায় ৫ অগ্রাহায়ণ থেকে ১০ পোষ মাসের মধ্য। ইংরেজিতে ২০ নভেম্বর থেকে ২৫ শে ডিসেম্বর মাসের ভিতর শুরু করাটাই উত্তম সময়। পরিপূর্ণ ফলন পেতে চারা রোপণের ১১০- ১২০ দিন পর জমি থেকে পেঁয়াজ তুলতে হয়। 

সুখ সাগর পেঁয়াজ ঘরে ৬ থেকে ৮ মাস ঘরে সংরক্ষন করা যায়। 

সরাসরি ভিডিও দেখে জানতে ও শিখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সুখ সাগর পেঁয়াজ, Mithu Seeds Pvd Ltd, Banglar Krishi Kotha চ্যানেল গুলো দেখে আসতে পারেন।