Welcome to Mithu Seeds - মিঠু সিডস এ স্বাগতম

সুখ সাগরের জারমিনেশন কিভাবে কতদিন পর ফলাফল পাওয়া যায়

14-10-2024

সুখ সাগরের জারমিনেশন দেওয়ার জন্য একটি সমান প্লেট নিবেন এবং ৭ টি সেলুন টিস্যু নিবেন। আপনারা প্লেটের উপর ৪ টি টিস্যু সমান ভাবে রেখে দিবেন। তারপর টিস্যুর উপর ১০ টি করে দানা ৪ কোণায় ৪০ টি দানা রেখে দিবেন। এরপর বাকি ৩ টি টিস্যু দিয়ে দানা ঢেকে দিবেন। এরপর পানি দিয়ে টিস্যু ভিজিয়ে দিন। এমনভাবে পানি দিবেন যাহাতে পানি প্লেটে জমে না থাকে। এরপর আপনি সকাল বিকাল খেয়াল করবেন টিস্যু শুকিয়ে যাচ্ছে কিনা। শুকিয়ে গেলে আবার পানি দিয়ে ভিজিয়ে দিন। এইভাবে ৫ দিন ও ৫ রাত যত্ন নিতে থাকুন। ৫ দিন পর টিস্যু তুলে দেখু ফলাফল কি হয়েছে।