নাসিক জাতের পেঁয়াজ চাষ শুরু হয় খরিপ এবং লেট খরিপ সিজনে। খরিপ সিজন বলতে জুন মাসে শুরু হয় । লেট খরিপ বলতে আগস্ট মাসে শুরু হয়। বর্তমানে নাসিক জাতের পেঁয়াজ শীত কালে চাষ করা যায় না। শীতকালে চাষ শুরু করলে গাছ হবে কিন্তু কন্দ হবে না। নাসিক জাতের পেঁয়াজকে অনেকেই গ্রীষ্মকালীন পেঁয়াজ/ বর্ষাকালীন পেঁয়াজ/ বারি ৫ / নাসিক রেড এন ৫৩ / ডার্ক রেড ইত্যাদি বলে ডাকে। সময়ের বাহিরে নাসিক জাতের পেঁয়াজ চাষ করলে কৃষক পুরুটাই লস খাবে। তাহলে নাসিক জাতের পেঁয়াজ চাষ শুরু হয় জুন থেকে আগস্ট মাসের মধ্য চারা দিতে হবে। চারার বয়স ৪০-৪৫ দিন হলে ভিন্ন জমিতে কাঁদার ভিতর অথবা শুকনা জমিতে লাগিয়ে সেচ দিতে হবে। চারা লাগানোর পর ৯০-১০০ দিন পর বিক্রয়ের উপযোগী হয়ে উঠে।
বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়িক বেশি লাভের আশায় কৃষকদের মিথ্যা লাভের আশায় মেরে ফেলছে। যদি কেউ বলে নাসিক জাতের পেঁয়াজ শীতকালে চাষ হয় তাহলে বুঝবেন সে আপনাকে মিথ্যা বলছে।
তাই কৃষকদের জানা উচিত বর্তমানে বাংলাদেশে কখন কোন সময় কোন জাতের পেঁয়াজ চাষ হচ্ছে।