প্রথমেই বীজ শোধন করতে হবে। ১ কেজি নাসিক পেঁয়াজের দানার সাথে ৩৫ গ্রাম মেন্সার ( মেঙ্কোজেব ও কারবেন্ডাজিম) ভাল করে মিশাতে হবে এবং হাল্কা পানি দিয়ে ভাল করে মাখিয়ে নিন ।
মেন্সার দিলে বর্ষার পানি বীজ সহজে নষ্ট করতে পারে না।
১ কেজি পেঁয়াজের দানার জন্য ৩ শতক জমির প্রয়োজন। বেশি নিলে আরও ভাল হয়। ৩ শতক জমিতে ২ কেজি টি এস পি, ১ কেজি ৫০০ গ্রাম এম ও পি (পটাশ), ৫০০ গ্রাম ইউরিয়া, নাইট্রো ৫০০ml, ২০০ গ্রাম কার্বোটাফ ৫ জি, ৫০০ গ্রাম রুটোন এবং ৬০ গ্রাম বোরন প্রয়োজন।
বেডের মাফ প্রস্থ ৩ হাত এবং দরঘ ৪০- ৫০ হাত দিবেন। বেড অবশ্যই কিছুতা ঢালু করতে হবে।
বীজ ছিটানোর পর বিদি দিয়ে টেনে দিতে হবে। তার পর মাটি সমান করে দিতে হবে। তারপর জরনা দিয়ে সেচ দিতে হবে। রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য চাউনি দিতে হবে। যখন বৃষ্টি হবে না তখন পলিথিন সরিয়ে রাখতে হবে বা আগলা করে রাখতে হবে। যদি হটাত প্রচুর রোদ শুরু হয় তাহলে সকাল ৯ থেকে বিকাল ৪ পর্যন্ত পলথিনের চাউনি দিয়ে রাখতে হবে। বাকি সময়টি খুলে রাখতে হবে।
এই ভাবে ৪৫ দিন যত্ন করবেন। তারপর চারা উঠিয়ে অন্য জমিতে রোপণ করে দিবেন।