Welcome to Mithu Seeds - মিঠু সিডস এ স্বাগতম

রোপনে পেঁয়াজ চাষ পদ্ধতি

23-09-2024

জমি তৈরিঃ ট্রাক্টর দিয়ে ৩টি চাষ দিতে হবে। মাটি ছোট ছোট ঝুর ঝুরে করে নিতে হবে। জমি যেন পরিস্কার পরিছন্ন হয়। জমির শেষ চাষে বিঘা প্রতি টি এস পি ২৫কেজি, পটাশ ১৫ কেজি, দস্তা ২ কেজি ইত্যাদি সার এবং মাটি শোধন বিষ অথবা ফোরাডান ২ কেজি দিতে হবে এবং মই দিয়ে জমি সমান করে মাটি প্রস্তুত করে নিতে হয়।

চারা রোপণঃ

চারা রোপণের ১দিন আগে জমি ভিজিয়ে নিতে হবে। পরের দিন অথবা চারা রোপণের দিন ১ পালা মই দিতে হবে। মই দেওয়ার পূর্বে বিঘা প্রতি ১৫কেজি ড্যাপ, ১০কেজি ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। এর পর ঘাস রোধক বিষ ৩ বোতল বা ৩০০ গ্রাম দানা করে সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে। পরের সেচে ২০০ গ্রাম করে দিতে হবে।

৪ ইঞ্চি দূরত্ব বজায় রেখে পেয়াজের চারা রোপণ করে দিতে হবে। এর পর ৫-৭ দিন পর ৪৮ লিটার পানিতে ১৫০ গ্রাম ছত্রাকনাশক ও ১০০ গ্রাম কীটনাশক স্প্রে করে দিতে হবে। ১০-১৫ দিন পর যখন মাটি শুকিয়ে যাবে তখন ২য় সেচ দিতে হবে।

২য় সেচে সার প্রয়োগঃ

বিঘা প্রতি ড্যাপ ৩০ কেজি, টি এস পি ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, বোরন ৫০০ গ্রাম, থিয়োভিট ১ কেজি, সালফেট ৫ কেজি ইত্যাদি সার ও বিষ ২য় সেচে দিতে হবে। এর পর ৫-৭ দিন পর খুচিয়ে/ নিড়িন/ কুপিয়ে দিতে হবে।  এর পর পেঁয়াজের গাছের অবস্থা অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যাহাতে পেঁয়াজের পাতা সতেজ থাকে।

৩য় সেচে সার প্রয়োগঃ

বিঘা প্রতি ড্যাপ ৪০ কেজি, টি এস পি ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, দস্তা ৪ কেজি, সালফেট ৮ কেজি,  ইত্যাদি সার ও বিষ ৩য় সেচে দিতে হবে। এর পর মাটি হালকা শুকানোর পর খুচিয়ে/ নিড়িন/ কুপিয়ে দিতে হবে।  এর পর পেঁয়াজের গাছের অবস্থা অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যাহাতে পেঁয়াজের পাতা সতেজ থাকে।

৩য় সেচের পর মাটি খুব ভাল করে শুকাতে হবে। যাহাতে পেঁয়াজের গাছ নেতিয়ে পড়ে/ শুকিয়ে যাওয়া ভাব/ মারা যাচ্ছে / ঝলসানো ভাব হয় এবং মাটি ফেটে ফেটে যাবে ঠিক তখন ৪র্থ সেচ দিয়ে দিতে হবে।

৪র্থ সেচে সার প্রয়োগঃ

এই সেচে ইউরিয়া ২০ কেজি,  থিয়োভিট ১ কেজি দিতে হবে। 

এর পর মাটি শুকালে পেঁয়াজ বিক্রয় করে দিতে হবে। যদি পেঁয়াজ ১ বছর সংরক্ষন করে রেখে দিতে চান তাহলে পেঁয়াজের গাছ খুব ভাল করে শুকিয়ে উঠাতে হবে। পেঁয়াজের গাছ কমপক্ষে ৪ ইঞ্চি রেখে কেটে বা ছিঁড়ে ঝুলিয়ে/ মাচায় রেখে সংরক্ষন করবেন।